নির্বাচন পর্যন্ত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ স্থগিত

নির্বাচন পর্যন্ত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ স্থগিত

নির্বাচনকালীন প্রশাসনিক প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ এবং সীমানা নিয়ে সম্ভাব্য জটিলতা এড়াতে ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত করেছে সরকার।

রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা সকল জেলা প্রশাসকদের (ডিসি) কাছে পাঠানো হয়েছে। এতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সংক্রান্ত কার্যক্রম স্থগিত রাখতে বলা হয়েছে।

'স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯'-এর ১১ ধারা অনুযায়ী এ নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ বিভক্তকরণের নীতিমালা এবং ২০১৪ সালের ৯ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সংক্রান্ত স্মারক জারি করেছিল স্থানীয় সরকার বিভাগ।

নির্বাচন কমিশনের সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২৭ সালের ২১ জানুয়ারি থেকে পাঁচ ধাপে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188610