বগুড়ার শেরপুরে অটোরিকশাসহ চালক নিখোঁজ

বগুড়ার শেরপুরে অটোরিকশাসহ চালক নিখোঁজ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ব্যাটারি চালিত অটোরিকশাসহ আশাদুল (২৫) নামের এক চালক নিখোঁজ হয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার গাড়িদহ ইউনিয়নের কাফুরা গ্রামের বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় তার মা আঞ্জুয়ারা শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এলাকাবাসী ও থানা জিডি সূত্রে জানা যায়, উপজেলার গাড়িদহ ইউনিয়নের কাফুরা গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে আশাদুল ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গতকাল শনিবার দুপুরে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

আজ রোববার (২৫ অক্টোবর) আশাদুলের মা আঞ্জুয়ারা শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর থেকে পুলিশ তাকে ও অটোরিকশাটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। নিখোঁজ আশাদুলের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ তার সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা পরিবারের দেওয়া নম্বরে (০১৭৪৫-৭২২৬০৮) যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নুল আবেদীন জানান, পুলিশ নিখোঁজ চালক ও অটোরিকশাটি উদ্ধারে কাজ করছে; দ্রুতই তাঁদের উদ্ধার করা সম্ভব হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188603