ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা
কাঁধের চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন পেসার নাহিদ রানা। সম্প্রতি অস্ট্রেলিয়ায় পরীক্ষা-নিরীক্ষায় তার কাঁধে ল্যাব্রাম টিয়ার ধরা পড়ে।
শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া টেস্টের দল ঘোষণায় তাকে রাখা হয়নি। অস্ট্রেলিয়ায় তাকে ইনজেকশন দেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন।
নাহিদ রানার এই চোটের কারণে আগামী নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফর নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিসিবির শঙ্কা, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হয়তো তাকে পাওয়া যাবে না।
তবে সবকিছু ঠিকঠাক থাকলে সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) সিরিজ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেন এই তরুণ পেসার।