আসিফের গাড়িতে গুলি, অশুভ সংকেত বললেন ওমর সানি

আসিফের গাড়িতে গুলি, অশুভ সংকেত বললেন ওমর সানি

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি চালানোর ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন চিত্রনায়ক ওমর সানি। এই ঘটনাকে ‘অশুভ সংকেত’ হিসেবে উল্লেখ করে তার দীর্ঘায়ু কামনা করেছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষতিগ্রস্ত গাড়ি ও আসিফ আকবরের ছবি দিয়ে একটি স্ট্যাটাস দেন অভিনেতা ওমর সানি।

সেখানে তিনি লেখেন, গায়ক আসিফ আকবরের গাড়িতে গুলি করা একটা অশুভ সংকেত। এটা হওয়া উচিত না, আসিফ তোমার দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ ভালো রাখুন তোমাকে।

এর আগে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, গুলি চালানোর সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর, ফলে তিনি অক্ষত রয়েছেন।

তবে এ হামলার পেছনে কোনো ব্যক্তিগত বা পেশাগত বিরোধ রয়েছে কি না, সে বিষয়ে পুলিশ এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পায়নি।

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে এমন হামলার ঘটনায় পুরো শোবিজ অঙ্গনের পাশাপাশি তার ভক্তদের মধ্যেও গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188566