রাজবাড়ীতে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

রাজবাড়ীতে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

রাজবাড়ী সদর উপজেলায় বাসের চাপায় নুর আলম (২৮) নামে  মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। 

আজ রোববার (২৫ অক্টোবর) সকাল সা‌ড়ে ৭টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের চন্দনী ও আফরা এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নুর আলম কুষ্টিয়া মিরপুরের সুতাইলের শেখ সাকাউল ইসলামের ছেলে। তিনি ঢাকার এক‌টি কোম্পা‌নিতে চাকরি করতেন।

স্থানীয় বাসিন্দা পারভেজ খান জানান, রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি বাস চন্দনী বাসস্ট্যান্ড পার হওয়ার পরপরই মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গি‌য়ে এক মোটরসাইকেল চালকের মর‌দেহ উদ্ধার ক‌রেন। তি‌নি মোটরসাইকেলে করে কুষ্টিয়া থেকে ঢাকায় যা‌চ্ছিলেন।

কোনো বড় যানবাহনের চাপায় এ দুর্ঘটনা ঘ‌টে‌ছে। যান‌টি শনা‌ক্তের চেষ্টা চল‌ছে। সেইসঙ্গে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
 
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188549