বগুড়ায় ২ দিন ধরে নিখোঁজ পুলিশ কর্মকর্তার বাবা
স্টাফ রিপোর্টার : গত দুদিন ধরে নিখোঁজ রয়েছেন বগুড়ার নন্দীগ্রাম থানার এসআই মো. নাহিদ হোসেনের বাবা মো. গোলাম মোস্তফা (৭২)। গত ২৩ অক্টোবর দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে তিনি বগুড়া মহানগরের কলোনী এলাকা থেকে তিনি নিখোঁজ হন। তার বাড়ি চকলোকমান এলাকায়। গত ২দিন ধরে তার কোন খোঁজ পাওয়া যায়নি।
পুলিশ কর্মকর্তা নাহিদ হোসেন বলেন, তার বাবা মহানগরের কলোনী রাস্তার মোড় হতে চারমাথা বাস টার্মিনালে যাওয়ার পথে নিখোঁজ হন। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। এব্যাপারে বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডির তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই মো. সোলায়মান আলী বলেন, এঘটনায় থানায় জিডি করা হয়েছে। তাকে উদ্ধারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। কেউ তার সন্ধান পেলে মোবাইল নং ০১৭৫৩৭৫৭০৩০ এবং ০১৭৯১ ৬১৬০৩৫ অথবা সদর থানায় যোগোযোগ করতে বলা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188492