মাগুরায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

মাগুরায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

মাগুরা ঝিনাইদহ সড়কের আলমখালী এলাকায় সড়ক দুর্ঘটনায় আব্দুস সাত্তার (৪৫) নামের এক থ্রি হুইলার গাড়ির চালক নিহত হয়েছে। নিহত সাত্তার চুয়াডাঙ্গা জেলার দোস্ত গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।

আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ সড়কের আলম খালী বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

মাগুরা হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বলেন, ঝিনাইদহ সড়কের আলমখালী এলাকা থেকে থ্রি হুইলার গাড়িকে পিছন থেকে অজ্ঞাতনামা গাড়ি ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয় ও পথচারীরা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি অপমৃতু মামলার প্রস্তুতি চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188474