দর্শকের ভালোবাসা রয়েছে এখনো সালমানের শিল্পীর জন্য
অভি মঈনুদ্দীন ঃ ‘এ জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি, তুমি আমার সেই তুমি আমার, তোমারেই খুঁজে পেয়েছি’ বাংলা সিনেমার কালজয়ী এই গানটি প্রয়াত অমর নায়ক সালমান শাহ ও চিত্রনায়িকা শিল্পী অভিনীত রানা নাসের পরিচালিত ‘প্রিয়জন’ সিনেমার গান। এই গান যেমন এখনো দর্শকের সেইসাথে এই গান যে সিনেমার সেই সিনেমাটিও দর্শকের ভীষণ প্রিয়। আর সিনেমার নায়ক সালমান শাহ’তো দর্শকের আজীবন ভালোলঅগার ভালোবাসার এক নায়ক। সিনেমাটিতে সালমান শাহ’র নায়িকা হিসেব অভিনয় করে তিনিও যেন দর্শকের ভালোবাসার এক নায়িকা হয়েই রয়েগেলেন। সালমান শাহ’র সঙ্গে অভিনয় করেছেন এমন বেশ কয়েকজন নায়িকার তেমন কোনো খোঁজ খবর না থাকলেও শিল্পীর খোঁজখবর মাঝে মাঝে শিল্পীর ভক্তরা পেয়ে থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, সংবাদ মাধ্যমে।
শিল্পী বলেন,‘ অভিনয় জগতেই নেই আজ এক যুগেরও বেশি সময় ধরে। কিন্তু তারপরও দর্শক এখনো আমাকে খোঁজেন, এখনো ভালোবাসেন, এখনো কাজে ফিরবো কী না তা প্রশ্ন করেন-এটা আসলে আমার জন্য সত্যিই অনেক অনেক ভালোলাগার। হ্যাঁ এটাও সত্যি যে সালমানের সঙ্গে প্রিয়জন- সিনেমাতে অভিনয় করার কারণে দর্শক আমাকে বেশি মনে রেখেছেন। কারণ এই সিনেমাটি গল্পের কারণে দর্শকের কাছে ভীষণ ভালোলাগায় রূপান্তরিত হয়েছিলো তেমনি এই সিনেমার এ জীবনে যারে চেয়েছি গানটিও এখনো তাদের ভালোলাগার একটি গান। এই গান যুগের পর যুগ আরো বেঁচে রবে।’ আঞ্জুমান শিল্পী চলচ্চিত্রে আসার আগে তিনি নারায়ণগঞ্জ জেলার শকুন্তলা নাট্যগোষ্ঠীর হয়ে বিভিন্ন মঞ্চনাটকে অভিনয় করেছেন। ‘নাগ নর্তকী’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন তিনি। তবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হল ‘বাংলার কমাণ্ডো’ যেটি ১৯৯৫ সালের ৫ মে মুক্তি পায়। চলচ্চিত্রটিতে তার সহশিল্পী ছিলেন আমিন খান। এরপর ১৯৯৬ সালে তিনি সালমান শাহের বিপরীতে প্রিয়জন চলচ্চিত্রে অভিনয় করেন। ২০০০ সালে তিনি চলচ্চিত্রাঙ্গন থেকে নিজেকে সেিয় নেন। তবে, ২০১৩ সাল পর্যন্ত টিভি নাটকে অনিয়মিতভাবে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত অন্যান্য সিনেমাগুলো হচ্ছে ‘বাবা কেন চাকর’, ‘ক্ষমা নেই’, ‘শক্তের ভক্ত’,‘ মুক্তি চাই’, ‘ প্রেমের নাম বেদনা’,‘ সুজন বন্ধু’।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188470