ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই মারা গেলেন তরুণ ক্রিকেটার হৃদয়

ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই মারা গেলেন তরুণ ক্রিকেটার হৃদয়

চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮ দলের প্রতিশ্রুতিশীল ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়। 

আজ শনিবার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার সময় তার মৃত্যু হয়।

হাসপাতালে নেওয়ার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সম্ভাবনাময় ক্রিকেটার। হৃদয় অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া (এএমএল) নামের রক্তের ক্যানসারে আক্রান্ত ছিলেন।

তার চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

গত ২ জুলাই বিসিবির কার্যালয়ে হৃদয়ের বাবার হাতে চিকিৎসার জন্য ৫ লাখ টাকার চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তরুণ এই ক্রিকেটারের মৃত্যুতে তার পরিবার, স্বজন ও ক্রিকেটসংশ্লিষ্টদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188440