ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছিলাম, তবু নোবেল পেলাম না : ট্রাম্প

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছিলাম, তবু নোবেল পেলাম না : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : ভারত ও পাকিস্তানের মধ্যে ২০২৫ সালের সামরিক সংঘাতের অবসানে নিজের ভূমিকার দাবি আবারও তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, দুই পারমাণবিক শক্তিধর দেশকে সংঘাত থেকে বিরত রাখতে তিনি সর্বোচ্চ ২৫০ শতাংশ পর্যন্ত বাণিজ্য শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। তবে এ ভূমিকার জন্য নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় ক্ষোভও প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (২৩ অক্টোবর) স্থানীয় সময় ফ্লোরিডায় এক নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এসব কথা বলেন। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে আয়োজিত সমাবেশে তিনি আটটি যুদ্ধের সমাধান করার দাবিও পুনর্ব্যক্ত করেন।

ট্রাম্প বলেন, আমি ভারত ও পাকিস্তানকে থামিয়েছি। দুটি পারমাণবিক শক্তিধর দেশ—আমি তাদের থামিয়েছি। বাণিজ্যকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছি। আমি বলেছিলাম, আপনারা যদি এমনটা করেন, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করতে পারবেন না, বিপুল অর্থও আয় করতে পারবেন না। আমি আপনাদের উভয়ের ওপর ২৫০ শতাংশ শুল্ক আরোপ করব, যাতে আপনারা কোনো ব্যবসাই করতে না পারেন। এতে তারা খুব বিরক্ত ও ক্ষুব্ধ হয়েছিল। এরপর তারা গুলি চালানো বন্ধ করে এবং যুদ্ধের অবসান ঘটে। 

এ প্রসঙ্গে নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, আমি কি নোবেল পুরস্কার পেয়েছি?’ এর জবাবে নিজেই ‘না’ বলেন তিনি। 

গত বছর পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সংঘাত প্রশমনে নিজের ভূমিকার কথা ট্রাম্প একাধিকবার দাবি করেছেন। তবে ভারত সরকার বরাবরই এ সংঘাতের অবসানে তৃতীয় কোনো পক্ষের মধ্যস্থতার বিষয়টি অস্বীকার করে আসছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188425