এবার গাজীপুরে সুতার গুদামে আগুন

এবার গাজীপুরে সুতার গুদামে আগুন

মফস্বল ডেস্ক : গাজীপুরের কাশিমপুরে একটি সুতার গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে বিষয়টি জানানো হয়েছে।

কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের অপারেটর জানান, আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে আগুনের খবর পেয়ে ডিবিএল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আশপাশের আরও বেশ কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজে যোগ দেয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188410