ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩
ফরিদপুরের মধুখালীতে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
আজ শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার আড়কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকাগামী একটি বাসের সঙ্গে মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ উদ্ধারকাজ চালাচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।