৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের পর্দা উঠছে আগামীকাল
আগামীকাল ঢাকায় শুরু হচ্ছে ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৬। এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন দেশের ৮৮টি দলের ৬১৬ জন শাটলার।
শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হওয়া এবারের আসর চলবে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী হাসিবুর রহমান।
এতে পুরুষ ও নারী একক, দ্বৈত এবং মিশ্র দ্বৈত; মোট পাঁচটি ইভেন্টে লড়বেন প্রতিযোগীরা। পুরুষ একক ও দ্বৈতে চ্যাম্পিয়ন পাবেন এক লাখ ৪০ হাজার টাকা করে। নারী একক, নারী দ্বৈত ও মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়নদের জন্য থাকছে এক লাখ টাকা করে।
সব মিলিয়ে প্রাইজমানি দশ লাখ টাকা। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আয়োজনে এই চ্যাম্পিয়নশিপের উদ্বোধন হবে শুক্রবার সকাল ১১টায়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188280