নওগাঁর রাণীনগরে নারী উত্ত্যক্ত করায় বাধা দেয়ায় ২ জনকে ছুরিকাঘাত

নওগাঁর রাণীনগরে নারী উত্ত্যক্ত করায় বাধা দেয়ায় ২ জনকে ছুরিকাঘাত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে এক নারীকে উত্ত্যক্ত করার সময় বাধা দেয়ায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ দুই জনকে ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় উপজেলার ত্রিমোহনী শ্রী শ্রী কালীমাতা মন্দির চত্বর এলাকায়। ছুরকিাঘাতে আহতরা হলেন- রাণীনগর উপজেলার ত্রিমোহনী গ্রামের মৃত ব্রজ কিশোর সাহার ছেলে মন্দির কমিটির সহ-সভাপতি বিকাশ চন্দ্র সাহা(৪৫) এবং একই গ্রামের রমেন সাহার ছেলে অসীম চন্দ্র সাহা(৪০)।

আহত অসীম চন্দ্র সাহা জানান, গতকাল মঙ্গলবার রাত অনুমান সাড়ে ১০টায় নওগাঁ সদর উপজেলার চুনিয়াগাড়ী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো: রায়হান(৩৬) নামের এক যুবক মন্দির চত্বর এলাকার একটু অদূরে এক নারীকে উত্ত্যক্ত করছিল। এসময় স্থানীয় লোকজন তাকে বাধা দিলে স্থানীয়দের সাথে ওই যুবক বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে এবং ঘটনাস্থল থেকে চলে যায়।

এর কিছু পর আবারো ওই যুবক ফিরে এসে স্থানীয়দের সাথে তর্কে জরায়। এক পর্যায়ে যুবক রায়হান ধারালো ছুরি দিয়ে বিকাশ চন্দ্রের উরুতে এবং তার হাতের তালুতে ছুরকিাঘাত করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: রাকিবুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল পুলিশ ফোর্সসহ এবং নাটোর ক্যাম্পের এসআরবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে জরিতদের গ্রেফতার এবং সুষ্ঠু বিচারের আস্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল জানান, এ ঘটনায় রাতেই যুবক রায়হানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। কিন্তু পলাতক থাকায় ধরা সম্ভব হয়নি। তবে রায়হানকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188235