বগুড়ার দুপচাঁচিয়ায় ৫০ পিস ইয়াবাসহ ২১ মাদক মামলার আসামি গ্রেফতার
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় জয়পুরপাড়া এলাকায় পুলিশ আজ বুধবার (২১ অক্টোবর) সকালে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ ২১টি মাদক মামলার আসামি আব্দুল মান্নান খানকে (৫৭) গ্রেফতার করেছে।
জানা গেছে, আজ বুধবার (২১ অক্টোবর) সকালে গোপন সূত্রে খবর পেয়ে দুপচাঁচিয়া থানার একদল চৌকস পুলিশ উপজেলা সদরের পৌরসভার ২নং ওয়ার্ডের জয়পুরপাড়া দক্ষিণপাড়ায় অভিযান চালায়। এসময় মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুল মান্নান খানকে তার বাড়ির মেইন গেটের সামনে থেকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ৫০ পিস লালচে রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। পূর্বেও তার বিরুদ্ধে ২১টি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আব্দুল মান্নান খানকে আজ বুধবারই (২১ অক্টোবর) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188203