ঢাকের তালে নেচে সিঁদুর খেলায় মাতলেন মেহের আফরোজ শাওন

ঢাকের তালে নেচে সিঁদুর খেলায় মাতলেন মেহের আফরোজ শাওন

বিনোদন ডেস্ক :  দুর্গাপূজার বিদায়ের দিনে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে উৎসবের আনন্দে মেতে উঠলেন অভিনেত্রী ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন। বিজয়া দশমীতে বন্ধুদের সঙ্গে ঢাকের তালে নাচের পাশাপাশি সিঁদুর খেলার আয়োজনে অংশ নেন তিনি।

বুধবার (২১ অক্টোবর) সকালে দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শুরু হয় বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। এরপর দেবীকে সিঁদুর দিয়ে বরণ এবং সিঁদুর খেলায় মেতে ওঠেন ভক্তরা।

সকাল থেকেই ঢাকেশ্বরী মন্দিরে ছিল উৎসবমুখর পরিবেশ। সেখানেই বন্ধুদের সঙ্গে আনন্দঘন সময় কাটাতে দেখা যায় শাওনকে।

এ সময় নিজের অনুভূতি জানিয়ে শাওন বলেন, ‘আমার বন্ধুদের ঈদের দিন বাসায় আসার আমন্ত্রণ জানাই। তারা আমাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে। তাই তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে এসেছি।’

আজ বিকেলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব। ঢাকেশ্বরী মন্দির থেকে বিজয়া শোভাযাত্রা বের হওয়ার কথা রয়েছে। রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপের প্রতিমা শোভাযাত্রায় যুক্ত হওয়ার পর ঢাকার ১১টি ঘাটে বিসর্জন দেওয়া হবে বলে জানা গেছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188183