যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার
যুব উন্নয়ন অধিদফতরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেফতার করেছে সিআইডি। গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে মাদারীপুরের রাজৈর থানার বদরপাশা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিআইডির সাইবার পুলিশ ইউনিটের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা জানান, তদন্তকারীরা প্রশ্নফাঁসের ঘটনায় করা মামলায় সোহাগ ফকিরের সম্পৃক্ততা পেয়েছেন। রাজৈর থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের সময় তার কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা। তিনি আরও জানান, সোহাগ ফকিরকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188167