ঠাকুরগাঁও সীমান্তে ৪৪২ বোতল বিক্রি নিষিদ্ধ সিরাপ উদ্ধার

ঠাকুরগাঁও সীমান্তে ৪৪২ বোতল বিক্রি নিষিদ্ধ সিরাপ উদ্ধার

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত এলাকা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪২ বিজিবি’র মশালগাঁও ও মিনাপুর বিওপির টহল টিম পৃথক অভিযান পরিচালনা করে। এসময় মালিকবিহীন অবস্থায় বিক্রি নিষিদ্ধ ৪৪২ বোতল সিরাপ উদ্ধার করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিত্বে গতকাল সোমবার দিবাগত রাতে ৪২ বিজিবি’র অধীনস্ত শশালগাঁও ও মিনাপুর বিওপির সীমান্ত এলাকায় পৃথকভাবে অভিযান পরিচলনা করে মালিকবিহীন অবস্থায় ৪৪২ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করে। যার মূল্য ১ লাখ ২৩ হাজার ৬শ’ টাকা।

দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএম জিল্লুর রহমান বলেন, উদ্ধারকৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে। একই সাথে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188131