জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে জয়পুরহাট সদর উপজেলার তেঘর পালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, দুপুরে তেঘর পালপাড়া এলাকায় রেলপথ পার হওয়ার সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে ওই যুবকের।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বিষয়টি সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে এবং পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188119