গাইবান্ধার মহিমাগঞ্জে বিল থেকে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
মহিমাগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গোবিন্দগঞ্জের মহমিাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রী শাম্মী আক্তারের (১২) মরদেহ বিল থেকে উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় গ্রামে এ ঘটনা ঘটে।
স্বজনরা জানান, গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় (নামা চরপাড়া) গ্রামের শহিদুর রহমানের মেয়ে শাম্মী আক্তার গত রোববার বেলা ১১টায় অন্য ছেলে-মেয়েদের সাথে বাড়ির অদূরে মাঠে ছাগল চড়াতে যায়। বিকেলে অন্য ছেলে-মেয়েরা বাড়িতে ফিরে এলেও শাম্মী বাড়িতে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন।
তার কোন সন্ধান না পেয়ে ওই রাতে শাম্মীর বাবা গোবিন্দগঞ্জ থানায় একটি জিডি দায়ের করেন। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে বাড়ির পার্শ¦বর্তী বিলের পানিতে শাম্মীর মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার মীর কায়েস বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188118