কারফিউয়ে শান্ত ফরাসি শহর
আন্তর্জাতিক ডেস্ক : সহিংসতা ও লুটপাটের পর স্থানীয়ভাবে কারফিউ জারির কারণে সোমবার রাতটি শান্ত ছিল বলে জানিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লোকোর্নু। তিনি জানান, মঙ্গলবার রাতেও সান্ধ্য আইন থাকবে কি না, তা স্থানীয় মেয়রের সিদ্ধান্ত ও প্রয়োজনের ওপর নির্ভর করবে।
প্যারিসের প্লেস দে লা রিপাবলিক ও লেস হ্যালস শপিং এলাকাসহ মার্সেই, বোর্দো, নিস, লিওঁ এবং লিলের মতো উত্তরের শহরগুলোতে তরুণদের চলাচল ও গণজমায়েতে বিধিনিষেধ দেওয়া হয়েছে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ স্বীকার করেন যে কয়েকটি শহরে পুলিশ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। বিশৃঙ্খলা মোকাবিলায় অসংগতির কারণে বিরোধী রাজনৈতিকদের তীব্র সমালোচনার মুখে গত সোমবারে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন নুনেজ, কিন্তু প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তা প্রত্যাখ্যান করেন।
কর্মকর্তারা জানান, সহিংসতা শুরুর পর থেকে আড়াই হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। প্রায় ১ হাজার পুলিশ সদস্য আহত হয়েছেন এবং বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পুলিশের গ্রেনেডে এক বিক্ষোভকারীর হাত উড়ে গেছে। সূত্র : বিবিসি
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188053