আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুম উদ্বোধন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জে দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন ও বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি মুন্সিগঞ্জ রেলগেটের পাশে এস আলম ভবনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোরুমটির উদ্বোধন করেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের পরিচালক মোহাম্মদ আলী হায়দার। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ডিভিশনাল ম্যানেজার মইনউদ্দিন মাহিনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের প্রধান অতিথি মিনিস্টার-মাইওয়ান গ্রুপের পরিচালক মোহাম্মদ আলী হায়দার বলেন- উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশেই বিশ্বমানের ও বিদ্যুৎ সাশ্রয়ী ইলেকট্রনিক্স পণ্য তৈরি করছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্যসামগ্রী উৎপাদন ও বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপ। আমরা এসব পণ্য সুলভ মূল্যে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এবং বিক্রয়োত্তর সেবা প্রদান করছি। আমরা দেশের প্রতিটি প্রান্তে আমাদের পণ্য পৌঁছে দিতে অবিরাম কাজ করে চলছি। তারই ধারাবাহিকতায় আজ আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জের এই শোরুমের উদ্বোধন। এই শোরুম থেকে ক্রেতাগণ MINISTER ও MYONE ব্র্যান্ডের সকল ইলেকট্রনিক্স ও হাউজহোল্ড পণ্য ছাড়াও বিশ্বখ্যাত Chigo ব্র্যান্ডের এয়ার কন্ডিশনারও ক্রয় করতে পারবেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188041