সংঘাত ফের শুরু হলে আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে: ইরান
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোখবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ফের সংঘাত শুরু হলে, ইরান সেটিকে আঞ্চলিক যুদ্ধে পরিণত করে ছাড়বে। তার দাবি, ইরানের ‘প্রতিরোধক্ষমতা’ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তাদের সব সামরিক সক্ষমতা ব্যবহার করা থেকে বিরত রেখেছে।
ইউরোপ ও ন্যাটো যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ায়নি- এমন বক্তব্যকে উপহাস করে মোখবার বলেন, এটা একটা কৌতুক যে ইউরোপ ও ন্যাটো যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ায়নি।
তিনি আরও বলেন, যুক্তরাজ্যে থাকা ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। ইউরোপের অধিকাংশ দেশেই যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। সেখান থেকেই তারা সংঘাতে জড়িয়েছে ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
২০২৪ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার পর মোহাম্মদ মোখবার অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188029