ঠাকুরগাঁওয়ে বিষপান ও পানিতে ডুবে নারীসহ তিনজনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে বিষপান ও পানিতে ডুবে নারীসহ তিনজনের মৃত্যু

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে পৃথক তিনটি ঘটনায় বিষপান ও পানিতে ডুবে নারী ও শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত থেকে আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার মধ্যে বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার আরাজী রামপুর গ্রামের মাহফুজা আক্তার (৪০), রহিমানপুর এলাকার রনি (১৮) এবং রাণীশংকৈল উপজেলার কাদিহাট পাটশ্রী গ্রামের তিন বছরের শিশু জিহান হোসেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পারিবারিক কলহ ও মানসিক অবসাদ থেকে নিজ নিজ বাড়িতে বিষাক্ত গ্যাসের ট্যাবলেট খান মাহফুজা আক্তার ও রনি।

গুরুতর অসুস্থ অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে এবং চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। অন্যদিকে, রাণীশংকৈল উপজেলায় বাড়ির পাশে খেলাধুলার সময় ডোবার পানিতে পড়ে মারা যায় শিশু জিহান। ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও শাখার উপ-পরিদর্শক (এসআই) ফরিদুজ্জামান বলেন, তিনটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188018