দিনাজপুরে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

দিনাজপুরে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ধর্মজান বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্তবর্তী কাঠুলিয়াপাড়া নামক এলাকায় গতকাল রোববার দিবাগত রাতে চোরাচালনা বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়।

এসময় মালিকবিহীন অবস্থায় ২৪৮ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। যার উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৭৪ হাজার ৪শ’ টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য এর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সাথে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক কারবারিদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এমএম জিল্লুর রহমান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188014