নাটোরের বড়াইগ্রামে পরিত্যক্ত ব্যাগ থেকে অস্ত্র উদ্ধার

নাটোরের বড়াইগ্রামে পরিত্যক্ত ব্যাগ থেকে অস্ত্র উদ্ধার

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পরিত্যক্ত একটি ব্যাগ থেকে একটি ওয়ান শ্যুটারগান, একটি সুইচ গিয়ার চাকু ও একটি চাপাতি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। গত শনিবার দিবাগত রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ণকলস গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর ক্যাম্পের একটি দল জানতে পারে, পূর্ণকলস গ্রামে ঘাসের জমির আইলে একটি কলাগাছের নিচে সন্দেহজনক একটি বাজারের ব্যাগ পড়ে রয়েছে। পরে ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করেন। এসময় ব্যাগের ভেতর থেকে একটি ওয়ান শ্যুটারগান, একটি সুইচ গিয়ার চাকু ও একটি চাপাতি উদ্ধার করা হয়।

এসআরবি-৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, উদ্ধার করা অস্ত্রগুলো জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188001