২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৫ জনের মৃত্যু 

২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৫ জনের মৃত্যু 

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হামে মোট এক হাজার ৩৪২ জন আক্রান্ত হয়েছেন।

আজ সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৩৪৩ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দুই লাখ ১৪ হাজার ৫৫১ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৩৫ জন, গত ১৫ মার্চ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৩ হাজার ১৫৭ জন। 

গত ১৫ মার্চ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৯০ হাজার ৬৬৩ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৮৩ হাজার ৪২ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ৯৭ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187973