বগুড়ার দুপচাঁচিয়ায় নাশকতা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল শনিবার রাতে নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ নেতা মনোয়ার হোসেন চৌধুরি লিখন (৫৫) কে গ্রেফতার করেছে। গতকাল শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার গুনাহার ইউনিয়নের বাঙ্গালী বাজার থেকে গুনাহার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন চৌধুরি লিখন (৫৫) কে গ্রেফতার করা হয়।
সে ঝাঝিড়া গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে। থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২৪ সালের ৪ আগস্ট বেলা ১১টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের মিছিলের উপর আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লাঠিসহ হামলা ও ককটেল বিস্ফোরন ঘটায়। উক্ত মামলায় আজ রোববার (১৮ অক্টোবর) তাকে বগুড়া র্কোট হাজতে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187887