চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পুকুরে ভাসমান মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পুকুরে ভাসমান মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় মো. রাকিব (৪০) নামে এক কাপড় ব্যবসায়ীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি নাচোল সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোহম্মদপুর দিঘীপাড়া গ্রামের আব্দুল বাসেদের ছেলে।

জানা যায়, গতকাল শনিবার রাত ৮টার দিকে মো. রাকিব বাড়ি থেকে বের হন। পরে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তার খোঁজ শুরু করে। রাত সাড়ে ১২টার দিকে বাড়ির প্রায় আধা কিলোমিটার দূরে বেড়াচকি নামক স্থানে একটি পুকুরে রাকিবের ভাসমান মরদেহ দেখতে পায় পরিবারের সদস্য ও এলাকাবাসী।

গতকাল শনিবার দিবাগত রাতে তার মরদেহ পুকুর থেকে উদ্ধার করে বাড়িতে নেয়া হয়। খবর পেয়ে গতকাল রোববার সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাকিবের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187875