জামালপুরে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার

জামালপুরে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার

জামালপুরের মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হোসেন আলীকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। তিনি ফুলকোচা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

আজ রোববার (১৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোখলেছুর রহমান মামুন। 

এর আগে শনিবার রাতে ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জহুরুল হক ও সাধারণ সম্পাদক মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জহুরুল হক বলেন, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হোসেন আলীকে বহিষ্কার করা হয়েছে। দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় এ ধরনের বিষয়ে ছাড় দেয়া হবে না।
 
জামালপুর ডিবি-১-এর ওসি মো. শাহিনুর রহমান তালুকদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলকোচা গ্রামের একটি ইটভাটার সামনে অভিযান চালিয়ে হোসেন আলীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৮৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187867