ইজিবাইকের চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

ইজিবাইকের চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

গোপালগঞ্জ সদর উপজেলার চরগোবরা গ্রামে ইজিবাইকের চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলামিন কাজী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ রোববার (১৮ অক্টোবর) সকালে গোপালগঞ্জ শহরতলীর চরগোবরা গ্রামের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলামিন কাজী গোপালগঞ্জ সদর উপজেলার চর গোবরা গ্রামের বেলায়েত কাজীর ছেলে।

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারুক আহমেদ জানিয়েছেন, রোববার সকালে নিজ বাড়িতে ইজিবাইকের চার্জ দেওয়া শেষে চার্জার খুলতে যান আলামিন।

এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। এর আগেই তার মৃত্যু হয়েছে। 
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187838