পাবনার ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ’ লীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল

পাবনার ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ’ লীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি (অনার্স)কলেজ ছাত্রদলের আয়োজনে সদরে বিক্ষোভ মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি (অনার্স)কলেজ চত্বর থেকে শুরু হওয়া মিছিলে অংশ নেওয়া ছাত্রদলের নেতাকর্মীরা আওয়ামী লীগ ও তার অঙ্গসহযোগী সংগঠনের ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে দেশকে অস্থিতিশীল করার যে কোনো অপচেষ্টা প্রতিহতের আহ্বান জানানো হয়।

এ সময় রাজনৈতিক সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরে বক্তব্য দেন, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি (অনার্স)কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. বাইজিদ হোসেন, ভাঙ্গুড়া সদর ইউনিয়ন শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. কাউছার আলী এবং ভাঙ্গুড়া পৌর শাখা ছাত্রদলের নেতা মো. আশিকুর রহমান।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187784