নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ শনিবার (১৭ অক্টোবর) বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২ ঘন্টাব্যাপী উপজেলা শহরের সাব রেজিস্ট্রার অফিস, সেটেলমেন্ট অফিস চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন, ডিমলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইমরানুজ্জামান। এছাড়াও শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।
পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, উপজেলা প্রকৌশলী মো. মফিজুর রহমান, ডিমলা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আবু তালেব এবং সংশ্লিষ্ট ইউপি সদস্য সামছুল ইসলাম, মিজানুর রহমান জাম্বু ও মাসুদুর রহমান মাসুদসহ অন্যান্যরা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187754