কুড়িগ্রামে রৌমারীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত

কুড়িগ্রামে রৌমারীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত

মফস্বল ডেস্ক : কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন বলে জানা গেছে। 

আজ শনিবার (১৭ অক্টোবর) বেলা আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, সায়েদাবাদ বাজারের কাছে একটি বেপরোয়া মালবাহী ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান। পরে হাসপাতালে নেয়ার পথে আরও দুজন মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলী বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187728