কক্সবাজারের রিসোর্টে আগুনে নিহত বেড়ে ৬
মফস্বল ডেস্ক : কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। এর আগে পাঁচজনের লাশ উদ্ধারের খবর জানায় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আরও ৭-৮ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, কক্সবাজারের ইনানী বিচের টুপ টুপ রিসোর্টে সকাল ৭টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ১৮ কিলোমিটার। পরে ৮টায় ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। উখিয়া ফায়ার স্টেশনের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আগুন নিয়ন্ত্রণে আসে সকাল ৮টা ১৫ মিনিটে। ঘটনাস্থল থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187704