পাবনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: ফরিদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক মোহাম্মদ আলী (৫৪) নিহত হয়েছেন। মোহাম্মদ আলী উপজেলার বিলচান্দক গ্রামের হাজি মহির উদ্দিনের ছেলে। তিনি উপজেলার শাপলা-কুঁড়ি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ছিলেন। বর্তমানে তিনি দিঘুলিয়া বাজারে সার ও কীটনাশকের ব্যবসা করতেন।
ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মন্জুরুল হাসান মাসুদ জানান,নিহত মোহাম্মদ আলী গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফরিদপুর থেকে ডেমড়া যাওয়ার পথে ডেমড়া চারমাথার মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে মারাত্নকভাবে আহত হন।
তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৮টার দিকে মারা যান। ট্রাকটি থানায় আটক রাখা হয়েছে তবে চালক পালিয়ে গেছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187663