বগুড়ার আদমদীঘিতে সালিশ-বৈঠকের ভিডিও করায় বসতবাড়িতে হামলা খড়ের পালায় আগুন

বগুড়ার আদমদীঘিতে সালিশ-বৈঠকের ভিডিও করায় বসতবাড়িতে হামলা খড়ের পালায় আগুন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে সালিশ বৈঠক চলাকালে মোবাইল ফোনে ভিডিও করায় আনছার আলীর নামের এক ব্যক্তির বসতবাড়িতে হামলা ও আট বিঘা জমির খরের পালায় অগ্নিসংযোগ করার ঘটনা ঘটেছে। এসময় প্রতিপক্ষের মারপিটে মুর্শিদা বেগম ও আফরোজা বেগম আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বিষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনাকে কেন্দ্রকরে ওই গ্রামে উত্তেজনা বিরাজ করায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। এখনও চলছে চাপা উত্তেজনা।  স্থানীয়রা জানায়, আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে জনৈক প্রবাসীর স্ত্রীকে ওই গ্রামের ইসমাইল প্রামানিক নামের এক ব্যক্তি কালো জাদু করে তাকে প্রেমের ফাঁদে ফেলার চেষ্টা করে।

বিষয়টি প্রায় এক সপ্তাহ আগে ছড়িয়ে পড়লে ইসমাইল আত্মগোপনে যায়। এরপর লোকজন গ্রামে সালিশ-বৈঠকের মাধ্যমে বিষয়টি মিমাংশার জন্য গতকাল বৃহস্পতিবার রাতে বিষ্ণপুর গ্রামে গ্রামবাসী সালিশ-বৈঠক করছিলেন।

এসময় মাহি হোসেন নামের এক যুবক ওই বৈঠকের চিত্র মোবাইল ফোনে ভিডিও ধারন করে। এসময় সালিশ বৈঠকে থাকা কয়েকজন তাকে ধাওয়া করে তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় প্রতিপক্ষের লোকজন মাহির নানা আনছার আলীর বসতবাড়িতে হামলা করে ভাঙচুর করে এবং হামলাকারিরা খলিয়ানে স্তুপ করে রাখা কয়েক বিঘা জমির খরের পালায় অগ্নিসংযোগ করে।

ভাংচুর করতে বাঁধা দিতে গেলে আনছার আলীর মেয়ে আফরোজা বেগমকে মারপিট করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করেন।

পরদিন শুক্রবার সকালে বিষ্ণপুর গ্রামের জনৈক মেকেল-সহ কয়েকজন প্রবাসীর স্ত্রীকে তার বাড়িতেই মারপিট করে আহত করে। এঘটনা নিয়ে গ্রামে চাপা উত্তেজনা বিরাজ করছে। ঘটনা তদন্ত কারি কর্মকর্তা আদমদীঘি থানার উপ-পরিদর্শক এন্তেজারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, মামলা হলে আইনগত ব্যবস্থা নেয় হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187660