গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩৪ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী বারিকসহ দুইজন গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩৪ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী বারিকসহ দুইজন গ্রেফতার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে হত্যা মামলাসহ ৩৪টি মামলার পলাতক শীর্ষ সন্ত্রাসী বারিকসহ দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, গোবিন্দগঞ্জ উপজেলার কামদীয়া ইউনিয়নের পূইয়াগাড়ি গ্রামের জসিম উদ্দিনের ছেলে বারিক (৪০)।

সে দিনাজপুর, জয়পুরহাট ও গাইবান্ধা জেলায় হত্যাসহ বিভিন্ন ধরণের ৩৪টি মামলার পলাতক আসামি। অপর আসামি একই গ্রামের নছির উদ্দিনের ছেলে খলিলুর রহমান (৫৫)। সে হত্যা চাঁদাবাজিসহ ৩টি মামলার পলাতক আসামি।

ডিবি পুলিশ জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের পুইয়াগাড়ি গ্রামের বাড়িতে আকস্মিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দীর্ঘদিন যাবত তারা পলাতক ছিল। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187644