চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে সার মজুদের দায়ে জেল-জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে সার মজুদের দায়ে জেল-জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অবৈধভাবে সার মজুদের দায়ে পারভেজ প্রিন্স নামে এক ব্যবসায়ীকে ১ মাসের কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তিনি শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়াড় গ্রামের মাহিরুল ইসলামের ছেলে।

আদালত সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় কয়লার দিয়াড় বাজারে কীটনাশক ব্যবসায়ী পারভেজের দোকান ও গোডাউনে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা।

ম্যাজিস্ট্রেট উম্মে সালমা রুমা বলেন, জব্দ ২৭ বস্তা সার অভিযানে অংশ নেয়া উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়ার হেফাজতে রাখা হয়েছে। তিনি নিলাম করে ওই সার বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা করবেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187637