নতুন সাজে ফারিয়া, ছবিতে মুগ্ধ ভক্তরা

নতুন সাজে ফারিয়া, ছবিতে মুগ্ধ ভক্তরা

বিনোদন ডেস্ক : চেনা সাজের বাইরে গিয়ে নতুন লুকে ধরা দিলেন নুসরাত ফারিয়া।

কালো পোশাকে সাহসী ও ভিন্নধর্মী উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। নিজের এই লুককে ‘অন্য এক ব্যক্তিত্ব’ বলে পরিচয় করিয়ে দিয়েছেন অভিনেত্রী।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে কয়েকটি ছবি প্রকাশ করেন নুসরাত ফারিয়া। ছবিতে কালো রঙের ডিপ ভি-নেক বডিস্যুটের সঙ্গে ওভারসাইজড কালো পিনস্ট্রাইপ ব্লেজারে দেখা গেছে তাকে। সঙ্গে ছিল কালো শিয়ার টাইটস, ঝলমলে স্ট্র্যাপের হাই হিল ও বড় হুপ কানের দুল। পরিপাটি করে খোঁপা করা চুলে পুরো সাজে যোগ হয়েছে ভিন্নমাত্রা।

ছবির ক্যাপশনে ফারিয়া লিখেছেন, ‘এটা আমার অন্য এক ব্যক্তিত্ব।’ তার এই বক্তব্যের সঙ্গে পোশাক ও সাজের ভিন্নতা প্প ছবিগুলো ঘিরে তৈরি হয়েছে আলোচনা।

প্রকাশের পর থেকেই ছবিগুলোতে প্রতিক্রিয়া জানাচ্ছেন ভক্ত ও অনুসারীরা। কেউ তার নতুন লুকের প্রশংসা করছেন, কেউ আবার নেতিবাচক মন্তব্যও করছেন। একজন অনুসারী ছবিগুলোর প্রশংসা করে নেতিবাচক মন্তব্যের বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন। আরেক ভক্তের চোখে ফারিয়ার এই সাজ সাহসী ও আবেদনময়ী। সব মিলিয়ে নতুন এই উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।প

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187594