সপ্তাহের ব্যবধানে বেড়েছে চালের দাম

সপ্তাহের ব্যবধানে বেড়েছে চালের দাম

বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম।  চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে।

পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো কিছু সবজিও বিক্রি হচ্ছে চড়া দামে। আবার কিছু সবজির দাম কমেছে। তবে তেল, চিনি, ডিমের দাম স্থিতিশীল রয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) ঢাকার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, আটাশ চাল কেজি প্রতি বিক্রি হচ্ছে ৬৩-৬৫ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৬২ থেকে ৬৩ টাকা। মিনিকেট চালের দাম ২ টাকা বেড়ে হয়েছে ৭৫ টাকা। পাইজাম চালের দাম ৫৮ টাকা থেকে বেড়ে ৬০ টাকা কেজি হয়েছে।

তবে বাড়েনি মোটা চালের দাম। গুটি স্বর্ণাসহ অন্যান্য মোটা চাল ৫০ থেকে ৫৫ টাকার মধ্যে কেনা যাচ্ছে।


বিক্রেতারা জানিয়েছেন, জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় পরিবহন খরচ বেড়েছে। সঙ্গে বেড়েছে ধানের দাম, আছে মৌসুমি প্রভাবও। সব মিলিয়ে গত এক সপ্তাহে ঢাকাসহ বেশ কয়েকটি জেলায় চালের দাম বেড়েছে।

মালিবাগ বাজারে চাল ব্যবসায়ী চিশতি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় ট্রাকভাড়া বেড়েছে। পরিবহন খরচ বেশি হওয়ায় চালের দামেও এর প্রভাব পড়ছে। এতে কয়েক ধরনের চাল প্রতি বস্তায় ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187592