সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন নতুন অধিনায়ক লিটন দাস

সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন নতুন অধিনায়ক লিটন দাস

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টির পর নতুন করে ওয়ানডেরও অধিনায়কত্ব পেয়েছেন লিটন দাস। আফগানিস্তান ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ দিয়ে তার আরেকটি অধ্যায় শুরু হচ্ছে। 

ওয়ানডের নতুন অধিনায়ককে নিয়ে মোসাদ্দেক হোসেন সৈকত জানালেন, ‘গতকাল রাতেও আমাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে। সবাইকে সবার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। আমার কাছে মনে হয় সবাই সবার দায়িত্বের জায়গা থেকে খুবই পরিষ্কার। লিটনকে আমরা সবাই আগে থেকেই চিনি, খুবই এক্সাইটেড সবাই। সে উইকেটের পেছনে দাঁড়িয়ে যেভাবে খেলাটা বুঝতে পারে, (এগুলো সুবিধাজনক)। আমার কাছে মনে হয় সে অধিনায়ক হিসেবে ভালো করবে। এখন দল হিসেবে আমরা সেটা মাঠে প্রমাণ করব ইনশাআল্লাহ।’

‎মোসাদ্দেক আরও জানিয়েছেন, ‘আমার কাছে মনে হয় যদি মাঠের ক্রিকেটটা ভালো খেলতে পারি, সেখানেই প্রমাণ করে দেওয়া যাবে আমরা কতটা ভালো দল। সেখানে আমার মনে হয়, সবাইকে মিলেই এখানে প্রমাণটা করতে হবে যে আমরা আসলে দল হিসেবে কতটা ভালো খেলতে পারছি। ক্রিকেটটা দলগত খেলা, এখানে দল হিসেবে কত ভালো করতে পারছি সেটা আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’
‎
‎‎আবুধাবিতে তীব্র গরমের চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি টেস্ট খেলেছে বাংলাদেশ। এবার ওয়ানডে লড়াইয়ের পালা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187589