বগুড়ায় ৫ বছর কারাদন্ড প্রাপ্ত ৪ পলাতক আসামি গ্রেফতার

বগুড়ায় ৫ বছর কারাদন্ড প্রাপ্ত ৪ পলাতক আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ৫ বছর কারাদন্ডসহ বিভিন্ন মেয়াদে দন্ডিত চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। এসআরবি-১২ বগুড়ার সদস্যরা মহানগরের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

এসআরবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২ বগুড়ার সদস্যরা গত বুধবার রাত সাড়ে ১০ টার দিকে মহানগরের জামিল নগরে অভিযান চালিয়ে আসামি মুনির (৪০) কে গ্রেফতার করে। সে মালগ্রাম চাপড় পাড়ার মৃত মফিজ উদ্দিনের ছেলে। এরপর একইদিন রাত সোয়া ১১ টার দিকে মালগ্রাম ও ফুলতলা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি  রুস্তম (৬৮) ও তার ভাই মুরাদ (৪৬)কে গ্রেফতার করা হয়। 

তারা মালগ্রাম চাপড়পাড়ার মৃত মফিজ উদ্দিন মহুরীর ছেলে। অপরদিকে একই দিন রাত সাড়ে ১২ টার দিকে মালগ্রাম চাপড় পাড়ায় আরো একটি অভিযান পরিচালনা করে আরেক আসামি মো. বাবু (৫৫)কে গ্রেফতার করা হয়। সে মালগ্রাম চাপড়পাড়ার শুক্কুর আলীর ছেলে। এদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় বিচারে ৫ বছরের সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ড দেয়া হয়। তারা পলাতক ছিল। তাদের বিরুদ্ধে আদালতে গ্রেফতারি পরোয়ানা ছিল। ধৃত আসামিদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187547