দেব–শুভশ্রীর 'দেশু৭' মুক্তি পাচ্ছে আগামীকাল

দেব–শুভশ্রীর 'দেশু৭' মুক্তি পাচ্ছে আগামীকাল

বিনোদন ডেস্ক : আসন্ন দুর্গাপূজায় টালিগঞ্জে মুক্তি পেতে চলেছে বেশ কয়েকটি ছবি। অ্যাকশন-রোমান্স, গোয়েন্দা, সাহিত্যসহ বৈচিত্রময় সব জনরার চলচ্চিত্র মুক্তি পাচ্ছে এই উৎসবকে কেন্দ্র করে। আর এই পূজাতে প্রথমবারের মতো নিজের পরিচালিত ছবি নিয়ে আসছেন দেব। 

১৬ই অক্টোবর পূজার মহাষষ্ঠীতে মুক্তির অপেক্ষায় থাকা এই ছবির নাম 'দেশু৭'। অভিনেতার ৫০তম সিনেমাও এটি। তাই একইসঙ্গে পরিচালক হিসেবে অভিষেক ও হাফ সেঞ্চুরির স্বাদ পাচ্ছেন কলকাতার এ মেগাস্টার।

সিনেমাটিকে ঘিরে আগ্রহের একটি বড় কারণ দেব–শুভশ্রী জুটি। গত বছরের আগস্টে তাদের অভিনীত 'ধূমকেতু' মুক্তির পর আবারও এই জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় ভক্তকুল। গত ৮ অক্টোবর প্রকাশ পায় এর ট্রেলার।

এতে দেব ও শুভশ্রীর সঙ্গে আরও রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য,  প্রিয়াঙ্কা সরকার, রজতাভ দত্ত, কাঞ্চন মল্লিক ও অপরাজিতা আঢ্য। এই ছবির প্রযোজকও দেব। ফলে অভিনেতা, পরিচালক ও প্রযোজক— একসঙ্গে তিন ভূমিকায় দেবের জন্য এবারের পূজা বিশেষ তাৎপর্যপূর্ণ।

দেব এবং শুভশ্রীর অন-স্ক্রিন জুটির এটি সপ্তম সিনেমা। এপ্রিল মাসে দেব নিজেই এই ছবির চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্ব নেওয়ার কথা ঘোষণা করেন। একই সঙ্গে ছবিতে টালিউডের শক্তিমান অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের যুক্ত হওয়ার খবর সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ বহুগুণ বাড়িয়ে দেয়।

এবারের পূজায় টলিউডে 'দেশু৭'-এর সঙ্গে পর্দায় লড়াইয়ে নামবে ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’, ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ ও ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187523