নওগাঁর পোরশায় তিন মাদক কারবারি গ্রেফতার

নওগাঁর পোরশায় তিন মাদক কারবারি গ্রেফতার

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশায় থানা পুলিশের বিশেষ অভিযানে দুই সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- পোরশা উপজেলার জুগিডাঙ্গা গ্রামের জসিম (২৬) ও নিষ্কিনপুর গ্রামের নুর আমিন (৩৯), ডাহুকি ডাঙ্গাপাড়া গ্রামের আতাউজ্জামান (২৯)।

জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিক-নির্দেশনায় গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বিশ্বস্ত সোর্সের তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায়।

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান,  গ্রেফতারকৃতদের আজ বুধবার (১৪ অক্টোবর) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187469