অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলকে আর্থিক সহায়তা দিলেন এমপি মিল্টন

অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলকে আর্থিক সহায়তা দিলেন এমপি মিল্টন

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৭ আসনের এমপি মোরশেদ মিল্টনের পক্ষ থেকে গাবতলীর উনচুরখী টাইরপাড়া গ্রামের অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলকে আজ বুধবার (১৪ অক্টোবর) তার বাড়িতে গিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন-উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন, সাবেক যুগ্ম আহবায়ক মিনহাজুল ইসলাম, সম্রাট মাহারুফ, বেলাল হোসেন, সাইফুল ইসলাম, নূর আলম, নাজমুল আহসান ডিটল, মোস্তাফিজার রহমান মোস্তা, জাকিরুল ইসলাম লুকু, আলমগীর হোসেন আলম প্রমুখ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187465