লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে সবার আগে লংমার্চ করত বিএনপি: চিফ হুইপ
লংমার্চের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে সবার আগে বিএনপি লংমার্চ করত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। পতিত আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ খাতে ভয়াবহ পরিস্থিতি তৈরি করে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘লং মার্চ দিয়ে বিদ্যুৎ উৎপাদন হলে সবার আগে লং মার্চ করত ক্ষমতাসীনরা (বিএনপি)। যদি বলেন বিদ্যুৎ উৎপাদন হয়, তাহলে আমরাও করি। আসলে এসব কিছুই হয়। শুধু অরাজকতা অবস্থা তৈরি করা।’
আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে ৮ দিনের সফরে বরগুনায় এসে বরগুনার সার্কিট হাউসের সম্মেলন কক্ষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, ‘একটা মায়ের পেটে বাচ্চা আসতে ১০ মাস সময় লাগে। আমরা পাঁচ মাসের মাথায় দুটি লংমার্চ দেখেছি। যারা লংমার্চ করেছেন, কী কারণে করেছেন তা আমি জানি না। তাদের সেই জ্ঞান-বুদ্ধি হয়েছে কি-না, তাও জানি না। তারা বলেন, গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছেড়ে দে।