জয়পুরহাটের আক্কেলপুরে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের বিরতি না থাকায় জনদুর্ভোগ
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : আক্কেলপুর রেলওয়ে স্টেশনে কুড়িগ্রাম আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি না থাকায় যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। আক্কেলপুর রেলওয়ে স্টেশন চার উপজেলার মানুষ নির্ভরশীল। অন্যান্য আন্তঃনগর ট্রেনগুলো স্টপেজ দিলেও বার বার আরেদন করা সত্বেও কুড়িগ্রাম এক্সপ্রেস স্টপেজ বাস্তবায়ন করা হয়নি।
এই স্টেশন থেকে আক্কেলপুর,ক্ষেতলাল, নওঁগার বদলগাছী ও ধামুইরহাট উপজেলার মানুষ রাজধানী ঢাকায় যাতয়াত করে থাকে। কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রংপুর হয়ে ঢাকার সাথে যোগাযোগ রয়েছে। আক্কেলপুরের বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, ব্যবসা ব্যাণিজ্যের জন্য এ স্টেশনটি গুরত্বপূর্ণ। এ উপজেলাসহ আশে পাশের আরো কয়েকটি উপজেলার মানুষ ব্যবসার ক্ষেত্রে এ স্টেশন দিয়ে যাতয়াত করে থাকে।
অন্য আন্তনগর ট্রেনগুলোর আসন সংখ্যাও অত্যন্ত সীমিত। এ কারণে অনেক যাত্রী বসার আসন পায় না । ফলে অনেক সময় যাত্রীদের নম্বর বিহীন টিকেটে দাঁড়িয়ে দীর্ঘ সময় কষ্ট করে পথ পাড়ি দিতে হয়। আক্কেলপুর স্টেশন মাস্টার হাসিবুল আলম বলেন কুুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি স্টপেজ হওয়া প্রয়োজন। অন্য স্টেশনগুলোর চেয়ে এখানে আয় অনেক বেশি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187428