ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর

ত্রয়োদশ জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন আগামী ৯ নভেম্বর সোমবার বিকেল ৩টা ৩০ মিনিটে আহ্বান করা হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অধিবেশন আহ্বান করেছেন।

অধিবেশনটি ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অনুষ্ঠিত হবে।

সংসদসচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার মাধ্যমে রাষ্ট্রপতির এই আদেশ সাধারণ অবগতির জন্য জারি করা হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187382