বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য স্যামির

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য স্যামির

স্পোর্টস ডেস্ক : টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে লক্ষ্য বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য শীর্ষ ৫ এ থাকা। এমন অবস্থায় এই চক্রের শেষ সিরিজে বাংলাদেশের বিপক্ষে লড়বে ক্যারিবিয়ানরা। সিরিজের জন্য দল ঘোষণার পর উইন্ডিজ কোচ ড্যারেন স্যামি জানালেন, বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেই এ চক্রের কাক্সিক্ষত লক্ষ্যটা পূরণ করতে চান তিনি।

শাই হোপ ও আলজারি জোসেফকে বাদ দিয়ে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দল ঘোষণার পর কোচ স্যামি বলেছেন, এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শুরুতে আমরা কিছু লক্ষ্য নির্ধারণ করেছিলাম। এর মধ্যে একটি ছিল র‌্যাংকিংয়ের শীর্ষ অর্ধে থেকে চক্র শেষ করা। বাংলাদেশের বিপক্ষে সিরিজে আমরা সেটা অর্জনের জন্যই লড়ব। 

বাংলাদেশের মাটিতে তাদের হারানো যে কঠিন, সেটা স্যামি ভালোভাবেই জানেন। তবুও বাংলাদেশকে বাংলাদেশে হোয়াইটওয়াশ করে নিজেদের লক্ষ্য পূরণ করতে চান কোচ, এই সিরিজ ২-০ ব্যবধানে জিততে পারলে আমরা সেই লক্ষ্যের আরও কাছে পৌঁছাতে পারব। বাংলাদেশের মাটিতে তাদের বিপক্ষে খেলা চ্যালেঞ্জিং হবে, আর আমরা সেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।

৯ দলের টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এ মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ আছে ৮ নম্বরে। ১২ টেস্ট খেলে জিতেছে মাত্র দুটি, দুটি ড্র, হেরেছে বাকি ৮টি ম্যাচ। তাদের নিচে আছে শুধু পাকিস্তান। যারা ৯ ম্যাচ খেলে ২ জয়ের বিপরীতে ৭ ম্যাচেই হেরেছে, নেই কোনো ড্র। এদিকে বাংলাদেশ ৬ ম্যাচে ৩ জয় ও ২ হারের সঙ্গে ১ ড্র নিয়ে টেবিলের ৪ নম্বরে অবস্থান করছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187369